হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ শিশু। একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৯৬ শিশু সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৬০ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ শিশু সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ২৩৪ শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৭ হাজার ৭২২ শিশু সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ শিশু। একই সময়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬ শিশু এবং নিশ্চিত হাম রোগে ১০২ শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













