ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে গরমের দাপট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২
অ- অ+

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সোমবার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হলে ঢাকায় সাময়িকভাবে তাপমাত্রা ও গরমের অনুভূতি কমতে পারে।

(ঢাকাটাইমস/৫ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও সুশাসনের দায়
আজ বিশ্ব শিক্ষক দিবস, জাতি গঠনের কারিগরদের প্রতি শ্রদ্ধা
আজ ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বাইমাইল নয়, তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন পিচ্চি রাজা; প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা দুই পুলিশ গ্রেপ্তার