পূর্বাচল ৩০০ ফিটে পঞ্চম দিনের অভিযানে উচ্ছেদ ১৫ বিলবোর্ড

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ২১:৩৫
অ- অ+

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রিজ সড়কের দুই পাশে রাজউকের অনুমোদনবিহীন আরও ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এটি ছিল এ এলাকায় বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযানের পঞ্চম দিন।

অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি জানিয়েছে, সড়কের সৌন্দর্য রক্ষা ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খড়ের স্তূপ থেকে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু
পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর