শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীকে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়।
পরে তাদের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধার করা ৮০টি স্বর্ণবারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম।
বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে কীভাবে তা দেশে আনা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত এবং স্বর্ণগুলো কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিস্তারিত আসছে....
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












