সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫
অ- অ+

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী তিন বীর বাংলাদেশি শান্তিরক্ষীর চতুর্থ শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে ৩ অক্টোবর। ২০২২ সালের এই দিনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য শহিদ হন।

শহিদ তিন সেনাসদস্য হলেন—সৈনিক জাহাংগীর আলম, সৈনিক জসিম উদ্দিন ও সৈনিক শরিফ হোসেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, ২০২২ সালের ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর আইইডি হামলার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশি শান্তিরক্ষী আত্মোৎসর্গ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শহিদ তিন শান্তিরক্ষীর মহান আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের জন্য এবং বিশ্বশান্তির জন্য তাদের এই আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা
ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত