নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩
অ- অ+

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন। পাশাপাশি তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।

সফরের দ্বিতীয় পর্যায়ে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগ দেবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। একই সঙ্গে তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজে ঝুলল বন্ধের তালা, বেকার দুই হাজার শ্রমিক
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সত্য ছবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে: প্রেস উইং
ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ছবিটি কোনো এআই জেনারেটেড ছবি নয়
সৌদি আরবে রিয়াদের তেল স্থাপনায় হুথিদের হামলা