ঢাকার চারটি বার ও হোটেলে একযোগে অভিযান চালাচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:২৪| আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৫
অ- অ+

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের বৈধ উৎস, আমদানি বা ক্রয়সংক্রান্ত নথি এবং শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করতে ঢাকার চারটি বার ও হোটেলে একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শনিবার সকাল থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চারটি দলের নেতৃত্বে এ অভিযান চলছে। এতে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি এসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজকের এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বারগুলো হলো– গুলশানের ‘র ক্যানভাস রেস্টুরেন্ট এন্ড বার, ফু-ওয়াং বার, হাবীব হোটেল ইন্টারন্যাশনাল ও উত্তরার মারগারিটা লাউঞ্জ। অভিযানে এসব প্রতিষ্ঠানের অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের মজুত যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এসব পণ্যের বৈধ উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত দলিল, শুল্ক-মূসক ও কর পরিশোধ এবং পণ্যের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল জানাতে আজ রাত সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আগারগাঁও কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী 
তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
টঙ্গীতে মোবাইল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা