কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে ইউরেনিয়াম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০২
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে প্রথম ইউনিটের জন্য আসা ইউরেনিয়াম জ্বালানি।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনটি লরিতে করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে বিমানবন্দর ছাড়ে।

গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে।

জানা গেছে, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে।

রাশিয়া থেকে এসব ইউরেনিয়াম কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আনা হবে।

প্রসঙ্গত, রূপপুরের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই বাংলাদেশে পৌঁছেছে। এর আগে আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে গড়িমসির বিষয়টি সামনে আসে।

তখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার জানিয়েছিলেন, আন্তর্জাতিক আইন ও বেসামরিক বিমান চলাচলের প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে আকাশসীমা ব্যবহারের ক্লিয়ারেন্স দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিগাতলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মধ্যরাতে সড়কে উত্তেজনা
দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর