ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৪:৩১| আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪:৩৩
অ- অ+

ময়মনসিংহ বাইপাস সড়কে রাজীব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ওই সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিস্তারিত আসছে....

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল ১ কেজির বেশি স্বর্ণসহ বিমানকর্মী আটক
রাবির ৩ শিক্ষক পাচ্ছেন সরকারের গুণী শিক্ষক সম্মাননা
প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত, হুঁশিয়ারি পুতিনের
কানাডায় সালমান মুক্তাদিরের শ্বশুরের বিপুল সম্পদ, এনবিআরের নথিতে যা উঠে এসেছে