ঝিগাতলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মধ্যরাতে সড়কে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩
অ- অ+

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে কলেজের শিক্ষার্থী ও একটি আবাসিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন সড়কে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। অপর দুই শিক্ষার্থীর শরীরেও আঘাত লেগেছে বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।

ঘটনার খবর ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঝিগাতলায় জড়ো হতে শুরু করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির