ময়মনসিংহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৮:২৩
অ- অ+

পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা পরিচালনা কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন। পরে নির্ধারিত নিয়ম মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরীক্ষা সহায়তা ও পর্যবেক্ষণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আসা পুলিশ সুপার (ডেভেলপমেন্ট) কাজী এহসানুল কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকের আহমেদ উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো চলতি বছরও বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ৩০ মিনিটের এই পরীক্ষায় প্রচলিত আইনের বিভিন্ন বিষয়ের ওপর ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

এ বছর ময়মনসিংহ রেঞ্জাধীন পরীক্ষা পরিচালনা বোর্ডের আওতায় জেলা পুলিশ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা, ২-এপিবিএন মুক্তাগাছা, ময়মনসিংহ, শিল্পাঞ্চল পুলিশ-৫ এবং হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নের মোট ৩১০ জন অফিসার এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে এবং ১ হাজার ৭৯ জন কনস্টেবল/নায়েক এএসআই (নিঃ) পদে পদোন্নতির পরীক্ষায় অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা
ডেঙ্গুতে চলতি বছরে ২৫০ জনের মৃত্যু
বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি: বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ চারজন রিমান্ডে