কবে থেকে শুরু টানা ৯ দিনের ছুটি, জানাল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৬:০৩
অ- অ+

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা নয় দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি হচ্ছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময়ে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কোনো ক্লাস হবে না।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবারের ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি।

দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের।

ছুটির তালিকা অনুযায়ী, ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি শেষ হবে। এরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে ২৫ অক্টোবর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও কার্যক্রম শুরু হবে।

অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন হলেও এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের শিক্ষার্থীরা টানা নয় দিনের অবকাশ পাচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সিঙ্গাপুর থেকে এলো আরও এক কার্গো এলএনজির
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ