ঢাকা রেঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৮:৪৮
অ- অ+

পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) ঢাকার হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য এ পরীক্ষা নেওয়া হয়। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (অপারেশনস) শাকিলা সোলতানা, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।

ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়ার অংশ হিসেবে এ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃণমূলে শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মীর শাহে আলমের
গ্রেপ্তারের আগে ভিডিওবার্তায় যা বললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা
ময়মনসিংহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত