ডেঙ্গুতে চলতি বছরে ২৫০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৮:০৯
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৫০ জনের মৃত্যু হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। এ নিয়ে এ বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮২ হাজার ৭৬১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৯৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৮০, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৫, খুলনা বিভাগে ১১১, ময়মনসিংহ বিভাগে ৭৭ ও রংপুর বিভাগে ৭১ জন রয়েছেন।

চলতি বছরে এ যাবৎ মোট ৭৬ হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৩ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা
ময়মনসিংহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি: বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ চারজন রিমান্ডে