পূর্বাচল ৩০০ ফিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৭:১৫| আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৭:১৭
অ- অ+

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের দুই পাশে অবৈধভাবে স্থাপন করা ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করে গুলশান ট্রাফিক বিভাগ ও রাজউক। অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এটি ছিল চতুর্থ দিনের অভিযান।

অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা, বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার নুসরাত ইয়াছমিন তিসা, রাজউকের একটি দল এবং পিওএমের দুই প্লাটুন পুলিশ সদস্য অংশ নেন।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজউকের অনুমোদন না থাকায় বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা বিলবোর্ডের প্রকৃত মালিকানা যাচাই করা হয়। মালিকানা নিশ্চিত হওয়ার পর মুচলেকা নিয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশে বিলবোর্ডগুলো সংশ্লিষ্ট মালিকের জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান বলেন, পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও এর আশপাশের এলাকার অবৈধভাবে বসানো বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সড়কের সৌন্দর্য ও নিরাপত্তা বজায় রাখতে অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব বিলবোর্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮
ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যে বার্তা দিলেন জিলিস
মাল্টার কেজি ৫২০ টাকা, দাম নিয়ে ব্যবসায়ীদের জবাব চাইলেন বাণিজ্যমন্ত্রী