ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০
অ- অ+

গাজা সিটিতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় বলে স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো সমঝোতা হয়নি।

ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির পর হামাস আবার অস্ত্র সংগ্রহ করছে এবং ইসরায়েলি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধেই যুদ্ধবিরতি চুক্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, গত বছরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজায় হামাসসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে ইউরেনিয়াম
ঝিগাতলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মধ্যরাতে সড়কে উত্তেজনা
দেশের ৪ বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল