বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ২১:৩৩
অ- অ+

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামানকে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী কর্তৃক ‘অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। সাংবাদিকদের সামনে তার সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য দিয়ে পিপি তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্ব থেকে তিনি এমন কথা বলতে পারেন না। ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার মদিনা থেকে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের জেরে বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চবাচ্য ও অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর পরই তাকে গ্রেপ্তার ও রিমান্ডের এই আইনি প্রক্রিয়া শুরু হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
হাসিনার নামে মামলা করায় বরখাস্তের ১৫ বছর পর চাকরি ফিরে পেলেন দুদক কর্মকর্তা