সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:০০
অ- অ+

সরকার এখন পর্যন্ত পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগে মাসে মাসে পেঁয়াজ আমদানির কথা শোনা যেত। এমনকি রাষ্ট্রীয় পলিসিতেও আঘাত হানত পেঁয়াজ। অথচ এখন পর্যন্ত সরকার পেঁয়াজ আমদানি করেনি। আগামীতেও আমাদের পেঁয়াজ আমদানি করতে হবে না।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের মূল দায়িত্ব জনগণকে ভালো কিছু উপহার দেওয়া, সুন্দর কিছু উপহার দেওয়া এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করা। কিছু দুষ্টু লোক আছে, যারা সুন্দর বাংলাদেশকে অসুন্দরের দিকে ঠেলে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, সবাই সচেতন থাকবেন। এই দেশ আমাদের, এই দেশ আগামী প্রজন্মের। এই সরকার আপনাদের ভোটে নির্বাচিত সরকার। সুতরাং এই সরকারকে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামেই মসজিদ রয়েছে। এসব মসজিদের সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনরা যুক্ত থাকায় তাদের মাধ্যমে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব। তারা আধুনিক ও বিষমুক্ত কৃষি উৎপাদনে যুক্ত হলে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদেরও নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের হাফেজ ও একাধিক হাফেজ সন্তানের বাবাকে সংবর্ধনা দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুর হাসপাতালে দেশি অস্ত্রসহ মোটরসাইকেল জব্দ, বিন্দুবাড়ির সংঘর্ষে আহত ২০
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আপসহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রী 
ডিএমপির ১১ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ