তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ২১:৪১
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ১৭ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৫ জন এবং হাতিরঝিল থানার ৭ জন রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের প্রতিবাদ জামায়াতের