রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ২১:৫৯
অ- অ+

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত নগরীর বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এছাড়া এয়ারপোর্ট রোডে ২, ৩ ও ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কাজটি আবিকা সিলেট-উত্তরের নিয়ন্ত্রণাধীন এলাকায় পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কারিগরি ও আবহাওয়াজনিত কারণে কাজ সম্পাদনের সময়সূচি কমবেশি হতে পারে।

এ বিষয়ে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. আবুল মুকিত বলেন, জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার রাত ৯টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬
বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের প্রতিবাদ জামায়াতের