সৌদি আরবে রিয়াদের তেল স্থাপনায় হুথিদের হামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (৩ অক্টোবর) চালানো এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এদিকে হামলার পর রিয়াদের দক্ষিণে সৌদি আরামকোর একটি তেল স্থাপনা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে বলে জানিয়েছে এএফপি। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। সেখানে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িও অবস্থান করছিল।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার গভীর রাতে দাবি করেন, রিয়াদের একটি তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায় বলেও দাবি করেন তিনি।

তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের দাবি, গত কয়েক দিনে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা হয়েছে। শনিবার তারা জানায়, সানায় ‘সৌদি শত্রু বিমান’ ২৬টি হামলা চালিয়েছে। তবে এসব হামলার লক্ষ্যবস্তু বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে আল-মাসিরাহ জানায়, ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে টেলিযোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এদিকে রিয়াদের দক্ষিণে আরামকোর তেল স্থাপনায় আগুন ও ধোঁয়া দেখতে পাওয়ার কথা জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক। তবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

গত মাসে ইয়েমেনের লোহিত সাগরের উপকূল ও বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হুথি ও সৌদি নেতৃত্বাধীন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সত্য ছবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে: প্রেস উইং
ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ছবিটি কোনো এআই জেনারেটেড ছবি নয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪
নতুন পে-স্কেলের বেতন নির্ধারণ শুরু: অক্টোবরে বেতনের সঙ্গে মিলবে তিন মাসের বকেয়া