যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৪:০৫
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. রাশেদুল ইসলাম (২৩) এবং মো. ফয়সাল (২৬)। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সোনাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শনিবার দুপুরে ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাতুয়াইল ওভারব্রিজের নিচে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালায় ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার চর হরিপুরের মো. রাশেদুল ইসলাম (২৩) এবং কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দার মো. ফয়সাল (২৬)। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সোনাপুর এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি লালবাগ বিভাগের ডিসি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
বাংলাদেশে যাত্রা শুরু করল ৭-সিটার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এমজি এস৯ গাড়ি
ক্রেতা-বিক্রেতার বিপুল আগ্রহ, আইসিসিবিতে সুপার সেল কার বাজারের সময় বাড়ল
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা