ধলেশ্বরী নদীতে ভাসছিল মাথাবিহীন কিশোরীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ২০:২৪
অ- অ+

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার চরকৃষ্ণপুর এলাকা সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে চরকৃষ্ণপুর ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন তাঁরা। পরে কাছে গিয়ে মাথাবিহীন কিশোরীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দুপুরে নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় নদী থেকে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মৃত্যুর পরেও পরিবারকে অস্বস্তিতে রেখেছে সন্ত্রাসী বকুল’
ঝিনাইদহে ৪০ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম
টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু