উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৪
অ- অ+

কক্সবাজারের উখিয়া উপজেলায় অসচ্ছল মানুষের জন্য বিশেষ কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্লাসের আওতায় ৪৪টি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

পাঁচ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাময়িক কর্মসংস্থানের সুযোগ পা‌চ্ছে ২ হাজার ৩৮০ জন অসচ্ছল নারী-পুরুষ। প্রতিদিনের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এ কর্মসূচি বাস্তবায়‌নে বরাদ্দ রাখা হয়েছে ১২ কোটি ২৫ লাখ টাকা।

রবিবার (৪ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার রাজাপালং, হলদিয়াপালং, রত্নাপালং, পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নে একযোগে এ প্রকল্পগুলোর কাজের উদ্বোধন করা হয়।

রাজাপালং ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রকল্পের কাজ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০২৬–২০২৭ অর্থবছরে বিসিআরএস প্রকল্পের আওতায় ইজিপিপি প্লাস কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সুবা‌দে দরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজও সয়স্কার হ‌বে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত