কেরানীগঞ্জে ২১৬ সুইচ গিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:০১
অ- অ+

রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে বিভিন্ন মডেলের ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ ঘটনায় এস এম রবীন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, এসব সুইচ গিয়ার বিক্রির উদ্দেশ্যে বাসাটিতে মজুত করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের কাছে এসব চাকু সরবরাহ করা হতো। ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এগুলো ব্যবহার করা হতো বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, গত শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সুইচ গিয়ার চাকু মজুত রাখা হয়েছে। পরে সেখানে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানে ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙ্গা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেলের ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। মোট ২১৬টি সুইচ গিয়ার উদ্ধারের পাশাপাশি এর মজুতদার ও সরবরাহকারী এস এম রবীনকে গ্রেপ্তার করা হয়।

ইন্তেখাব চৌধুরী বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব চাকু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধীদের কাছে সরবরাহ করা হতো। ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, প্রচলিত আইনে এ ধরনের ধারালো অস্ত্র ক্রয়-বিক্রয়, বহন, মজুত ও ব্যবহার নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। জব্দ করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত
সচেতন তরুণ প্রজন্মই গড়তে পারে নিরাপদ সমাজ: এসপি শামীমা পারভীন
জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে হট্টগোল