ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৮:০৫
অ- অ+

জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের গণপরিবহনে বিশেষ সুবিধা এবং স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুঁকিবীমার আওতায় আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া কার্ডধারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে আয়োজিত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সভায় ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সরকারি ও বেসরকারি গণপরিবহনে ছাড়যুক্ত ভাড়ায় যাতায়াতের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সুবিধা বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

এ ছাড়া খেলোয়াড়দের দুর্ঘটনা, চিকিৎসা ব্যয় ও জীবনের বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় বিশেষ স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুঁকিবীমার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ক্রীড়াকে পেশা হিসেবে তরুণদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং ক্রীড়াবিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে ক্রীড়াবিদদের বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন ইভেন্টের ৩২৫ জন নির্বাচিত জাতীয় ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৩০০ জন নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন।

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআইডব্লিউটিএর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএলের পরিচালক মো. আমিনুর রহমান, জীবন বীমা করপোরেশনের জিএম আবু নাইম মো. মারুফ খান এবং বাংলাদেশ নৌপরিবহন মালিক সমিতির মহাপরিচালক ছিদ্দুকুর রহমান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি খুলবে কবে? ৭ শর্ত জানাল ইরান
বরগুনা-ঝালকাঠি থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন পিচ্চি আল-আমিন: এসআরবি
ঢাবিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
মাউশির নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, ৭ দিনের মধ্যে বন্ধ না করলে আইনি ব্যবস্থা