সচেতন তরুণ প্রজন্মই গড়তে পারে নিরাপদ সমাজ: এসপি শামীমা পারভীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:২১
অ- অ+

মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। একই সঙ্গে এসব অপরাধ সম্পর্কে অন্যদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চবিদ্যালয়ে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার শামীমা পারভীন।

শামীমা পারভীন বলেন, মাদকাসক্তি, কিশোর গ্যাং সংস্কৃতি, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ ও সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

শিক্ষার্থীদের প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার এবং অনলাইন জগতে সতর্ক থাকার পরামর্শ দেন পুলিশ সুপার। তিনি নৈতিক মূল্যবোধ চর্চার ওপরও গুরুত্ব দেন। কোনো অপরাধ বা হয়রানির ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার বলেন, সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া পুলিশ সুপারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলামসহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত
জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতে হট্টগোল