উখিয়ার করবনিয়ায় খাল পুনঃখনন কাজ শুরু

উখিয়া উপজেলার পূর্বাঞ্চলীয় জনপদ করবনিয়ায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। রবিবার পুনঃখনন কাজের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
পাহাড়-টিলাবেষ্টিত এ এলাকার খালটি প্রতি বর্ষায় পলি ও ময়লায় ভরাট হয়ে পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত করত।
এতে আশপাশের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতির পাশাপাশি কৃষকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন।
দীর্ঘদিন পর খাল পুনঃখনন শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, কাজটি মানসম্মতভাবে সম্পন্ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
(ঢাকা টাইমস/৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











