হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন। তাদের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন।
আজ রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১০৩ জনের।
এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













