গাড়ি চালানোর খরচ বাড়ল

দেশের বাজারে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১০ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অটোগ্যাসের এই নতুন দাম কার্যকর থাকবে।
এদিকে যানবাহনের পাশাপাশি রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফলে অটোগ্যাস ও এলপিজির দাম বাড়ায় ব্যক্তিগত ও গণপরিবহনে জ্বালানি ব্যয় এবং এলপিজি ব্যবহারকারী গ্রাহকদের খরচে এর প্রভাব পড়তে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













