চমক নিয়ে ঈদে আসছে ‘নসিব’, কক্সবাজারে চলছে শুটিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৪
অ- অ+

ঢাকাই সিনেমার প্রযোজক আরশাদ আদনান ও প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবালের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘নসিব’। রোমান্স ও অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রথম লটের শুটিং চলছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে এবার কাজ করছেন ‘নসিব’-এর পরিচালক মোহাম্মদ ইকবাল। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে।

প্রকাশিত পোস্টারে সমুদ্রতীরের একটি কাঠের জেটিতে পাশাপাশি বসে থাকা এক জুটিকে দেখা গেছে। রাতের আবহে তৈরি পোস্টারটিতে রোমান্টিক পরিবেশের পাশাপাশি গল্পের কিছুটা ইঙ্গিতও রয়েছে। তবে সিনেমার মূল জুটি ও কাস্টিং এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।

পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, গল্পের প্রয়োজনে আপাতত অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হচ্ছে না। দর্শকদের জন্য কিছু চমক রাখতে চান তাঁরা। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বাপ্পারাজ। এ ছাড়া ভিনদেশি অভিনয়শিল্পীরাও থাকছেন।

‘নসিব’-এর শুটিংয়ে কক্সবাজারের সমুদ্রসৈকত ও পাহাড়ি এলাকার বিভিন্ন লোকেশন ব্যবহার করা হচ্ছে। রোমান্টিক দৃশ্যের পাশাপাশি অ্যাকশনধর্মী বেশ কিছু দৃশ্যেরও শুটিং হচ্ছে। বিগ বাজেটের এই সিনেমায় আধুনিক কারিগরি প্রযুক্তি ও অ্যাকশন সিকোয়েন্স ব্যবহারের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজারে প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর ঢাকাসহ দেশের বাইরের কয়েকটি লোকেশনে সিনেমাটির বাকি অংশের দৃশ্যধারণ হওয়ার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে সিনেমাটির নির্মাণকাজ।

মোহাম্মদ ইকবাল এরই মধ্যে ‘গুলশানের চামেলি’ সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন। আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সিনেমাটির মহরত হয়েছে।

অন্যদিকে, নতুন বছরে শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু করবেন আরশাদ আদনান। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে। আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনা-ঝালকাঠি থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন পিচ্চি আল-আমিন: এসআরবি
ঢাবিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত
মাউশির নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, ৭ দিনের মধ্যে বন্ধ না করলে আইনি ব্যবস্থা