সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৩৮
অ- অ+

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া সমঝোতায় থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

ইরানের সংবাদমাধ্যম নুরনিউজের বরাত দিয়ে আজ রোববার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা নুরনিউজ।

ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একতরফা দাবি জানানোর সময় শেষ হয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখ করা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। ইরানের অবস্থান এ বিষয়ে ‘স্পষ্ট ও দৃঢ়’ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

বিদেশি দূতদের সঙ্গে বৈঠকে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরান তার শর্তগুলো স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে এসব শর্ত মেনে নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা আশা করছেন যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে ওয়াশিংটন আবার সামরিক পথে এগোলে ইরানও তার জবাব দিতে প্রস্তুত রয়েছে।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের দিকে এগোলে ইরান আগের চেয়ে আরও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত