ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বজ্রপাতে বুরহান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাজার চারতলা সংলগ্ন জোনাকি বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন তিনি।
আড়াইসীধা ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন জানান, বুরহান প্রতিদিনের মতো রবিবার মাগরিবের নামাজের পর বাজার চারতলা সংলগ্ন বিলে মাছ ধরতে যান। সন্ধ্যার পর হঠাৎ আকাশ কালো হয়ে মেঘে ঢেকে যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বুরহান ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট অফিসারকে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










