রাঙামাটিতে হারানো ৫৩ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল এপিবিএন

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২৩:৩৭
অ- অ+

রাঙামাটিতে হারিয়ে যাওয়া ৫৩টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সঙ্গে বিকাশে ভুল করে অন্য নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেওয়া হয়েছে।

বুধবার সকালে রাঙামাটির রিজার্ভ বাজার মসজিদ মার্কেট এলাকায় ১৮ এপিবিএনের সম্মেলনকক্ষে এসব মুঠোফোন ও টাকা আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা। এ ছাড়া পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ এপিবিএন জানায়, গত সেপ্টেম্বর মাসে তারা মোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে কাজ করেছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি ও সাইবার ক্রাইম সেলের সদস্যদের প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া বিকাশ অ্যাকাউন্টে ভুল করে অন্য নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে।

ব্যাটালিয়নটি আরও জানায়, আধুনিক প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে দুজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা করা হয়েছে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অধিনায়ক মো. রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের সম্পত্তি রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব। ডিজিটাল প্ল্যাটফর্ম ও মুঠোফোন-সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সাধারণ মানুষের সেবা পাওয়া আরও সহজ ও দ্রুত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হারিয়ে যাওয়া মুঠোফোন ও ভুল করে পাঠানো টাকা ফেরত পেয়ে উপস্থিত নাগরিকেরা ১৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জলপরী’র গুজব ছড়ানো সেই পুকুরে জাল ফেলল প্রশাসন, মিলল সিলভার কার্প
আটলান্টিক মহাসাগরে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৬
মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড