রাজবাড়ীতে ৪৬১ মন্দিরে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: পুলিশ সুপার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:২২
অ- অ+

রাজবাড়ীতে এ বছর ৪৬১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মীর মনির হোসেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে এ সভার আয়োজন করে জেলা পুলিশ।

পুলিশ সুপার বলেন, জেলার ৪৬১টি মন্দিরের মধ্যে ৮৬টি ঝুঁকিপূর্ণ, ৪০টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৩৩৫টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩০৫টি মন্দির সিসি ক্যামেরার আওতায় রয়েছে।

উপজেলাভিত্তিক তথ্য তুলে ধরে মীর মনির হোসেন বলেন, রাজবাড়ী সদর উপজেলায় ১১৮টি মন্দিরের মধ্যে ৮টি ঝুঁকিপূর্ণ ও ৩টি অধিক ঝুঁকিপূর্ণ। বালিয়াকান্দিতে ১৫৮টির মধ্যে ২৫টি ঝুঁকিপূর্ণ ও ৪টি অধিক ঝুঁকিপূর্ণ। পাংশায় ১০৪টির মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ ও ১০টি অধিক ঝুঁকিপূর্ণ। গোয়ালন্দে ২৬টির মধ্যে ৭টি ঝুঁকিপূর্ণ ও ৪টি অধিক ঝুঁকিপূর্ণ। কালুখালীতে ৫৫টির মধ্যে ১৮টি ঝুঁকিপূর্ণ ও ১৯টি অধিক ঝুঁকিপূর্ণ মন্দির রয়েছে।

তিনি জানান, পাংশা ও কালুখালী উপজেলার সব কটি মন্দির সিসি ক্যামেরার আওতায় রয়েছে। গোয়ালন্দের ২৬টির মধ্যে ২৪টি, বালিয়াকান্দির ১৫৮টির মধ্যে ৭২টি এবং রাজবাড়ী সদরের ১১৮টির মধ্যে ৫০টি মন্দিরে সিসি ক্যামেরা রয়েছে।

দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে পুলিশ সুপার বলেন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এসআরবি, আনসার, স্ট্রাইকিং ফোর্স এবং মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই-বাছাইয়ের আহ্বান জানান এসপি মীর মনির হোসেন। কোনো ধরনের ভুল তথ্য বা গুজব ছড়িয়ে না দিতে অনুরোধ করেন তিনি।

পুলিশ সুপার বলেন, দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সঠিক তথ্য সংগ্রহ করে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা ও মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
নজরুল ইসলাম মজুমদারের গুলশানের ভবন ক্রোক
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ, আসামির ৬০ বছরের কারাদণ্ড  
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয়, পলাতক অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত