যশোরে ট্রেনের ধাক্কায় খুলনার যুবকের মৃত্যু

যশোরের রূপদিয়া রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় রোমান বাপ্পি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে কোতোয়ালি থানার হাটবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান বাপ্পি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মো. সেলিম ও বিউটি খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রূপদিয়া রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার পূর্বে হাটবিলা নামক স্থানে রেললাইনের ওপর বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে তার মাথা ও বাম পায়ে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।যশোর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) উত্তম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













