ঝিনাইদহের এনসিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলাউদ্দিন জোর্য়াদার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ২০:০৬
অ- অ+

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু।

ঝিনাইদহ জেলা এনসিপির সাবেক আহ্বায়ক তারেক রেজা পদত্যাগ করায় পদটি শূন্য হয়। জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখা ও তৃণমূলের রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

গত ১১ অক্টোবর কেন্দ্রীয় দপ্তর সেল থেকে জারিকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এ সিদ্ধান্ত সোমবার (১২ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনীতির পর্যালোচনায় জানা যায়, মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু দীর্ঘদিন ধরে ঝিনাইদহের রাজনীতি ও স্থানীয় সরকার কাঠামোর সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’ (জাগো দল)-এর মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এবং বর্তমানেও তিনি একই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতি ও স্থানীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি এনসিপিতে যোগ দেন এবং ঝিনাইদহ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার প্রতি যে সাংগঠনিক আস্থা রেখেছেন, ঝিনাইদহের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার মর্যাদা রক্ষা করব। ফ্যাসিবাদের দোসরদের রুখে দিয়ে জেলাজুড়ে এনসিপির রাজনৈতিক ও সামাজিক অবস্থান আরও মজবুত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার।”

এ বিষয়ে এনসিপির ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. হামিদ পারভেজ মিয়া বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। পারস্পরিক ঐক্য, সুদৃঢ় সমন্বয় ও মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঝিনাইদহে দলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করব।”

জেলা ও তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদার করে এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনাই এখন নবগঠিত নেতৃত্বের প্রধান লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রুপা
মির্জাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ বড়ুয়া চার দিনের রিমান্ডে
মারা গেলেন সংগীতশিল্পী রুশনাফ ওয়াদুদ