উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৩:৪২
অ- অ+

রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক আজমপুর এলাকায় সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেলা ১১টার দিকে জড়ো হয়ে সড়কে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগসহ যেসব অভিযোগ সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে
ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ২৭ মে পাঁচ ধাপে শেষ
মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল