মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে একটি ভ্যানিটি ব্যাগে ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। সোমবার দুপুরে ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধারে কাজ করছে।
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ ঢাকাটাইমসকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একটি ভ্যানিটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগের ভেতরে থাকা ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ঘটনাস্থলে আনা হচ্ছে।
এসআরবির এই কর্মকর্তা আরও বলেন, ককটেল সদৃশ বস্তুটি কোথা থেকে এসেছে, তা জানতে অনুসন্ধান চলছে।
এদিকে খবর পেয়ে এসআরবির পাশাপাশি আদাবর থানা-পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












