ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ২৭ মে পাঁচ ধাপে শেষ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৩:৫২
অ- অ+

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

আজ সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়।

সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগসহ যেসব অভিযোগ সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে
মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল