চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৮:২৯
অ- অ+
ফাইল ফটো

রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। বিকাল ৫টা ২২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার অবস্থান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে জানাল সরকার
ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মক্কা-মদিনায় কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ