বগুড়ায় হত্যা মামলায় শিশুর ১৩ বছরের আটকাদেশ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ২০:৪৫
অ- অ+

বগুড়ার শিশু আশিক হত‌্যা মামলায় জ‌ড়িত এক‌ শিশু‌কে ১৩ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। দু‌টি ধারায় বগুড়া শিশু আদালত-১-এর বিচারক আনোয়ারুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সুফিয়া বেগম কোহিনুর।

আটকাদেশপ্রাপ্ত শিশু শিমুল আহম্মেদ কাওছার বগুড়ার শাজাহানপুর উপজেলার পরাণবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

হত‌্যাকা‌ণ্ডের শিকার শিশু শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে বাবুলের ছেলে।

মামলা সূ‌ত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি মাছের মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নি‌খোঁজ হয় আশিক। পরদিন গ্রামের পাশের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পু‌লিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, ৪০০ টাকার বিরোধকে কেন্দ্র করে শিমুল আহম্মেদ কাওছার তার বন্ধু সাহান ও রাজা বাবুকে সঙ্গে নিয়ে আশিককে পাশের একটি বেগুনখেতে নিয়ে যায়। সেখানে ধারালো চাকু দিয়ে আঘাত ও গলাকেটে তাকে হত্যা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সুফিয়া বেগম কোহিনুর ব‌লেন, মামলার সাক্ষ‌্য প্রমাণ শে‌ষে বিচারক আনোয়ারুল ইসলাম শিশু আইনের পৃথক দুটি ধারায় এ আটকাদেশ দেন। মামলার অপর আসামিদের বিচার অতিরিক্ত দায়রা জজ আদালতে চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, কাজ করছে ১০ ইউনিট
পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রুপা
মির্জাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু