এমন মানহীন কাজের দরকার নাই, বন্ধ করে দেন: রেলমন্ত্রী 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৩০| আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৩৩
অ- অ+

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের কোচের জানালা সংস্কারে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনি বলেন, ‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন?’

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার চেয়ে সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন তিনি। এ সময় কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শেখ রবিউল আলম।

রেলমন্ত্রী বলেন, ‘এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে না এলে তিনি কোনোভাবেই বুঝতে পারতাম না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও কর্মীদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।’

বিভাগীয় তত্ত্বাবধায়ককে উদ্দেশ করে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনও ওয়ার্কশপেও করা সম্ভব।’

পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূরসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
আফগানিস্তানের বিপক্ষে জয়ের অপেক্ষায় বাংলাদেশ, শেষ দিনে প্রয়োজন ৪ উইকেট
জামালপুরে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
শেরপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা