টিকটকে প্রেম: মালয়েশিয়ান তরুণী যশোরে, করলেন বিয়ে

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ২১:১৩
অ- অ+

প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নূর হায়াতি। এ যেনো ১৫ বছরের প্রবাস জীবনের গল্পের নতুন এক অধ্যায়।

দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের বাসিন্দা সোহাগ হোসেন। সেই প্রবাস জীবনের এক পর্যায়ে টিকটকের মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতির সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সেই পরিচয় একসময় রূপ নেয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার টানেই মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে সোহাগকে বিয়ে করলেন নূর হায়াতি।

সোহাগ হোসেন বলেন, প্রথমে টিকটকে পরিচয়, এরপর কথোপকথন, বন্ধুত্ব আর ধীরে ধীরে একে অপরের প্রতি গভীর অনুভূতি। প্রায় ছয় মাসের সম্পর্কের মধ্য দিয়ে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে বিশ্বাস ও আন্তরিকতা। একপর্যায়ে দুজনই সিদ্ধান্ত নেই, ভার্চুয়াল জগতের পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দেই।

বিয়ের অনষ্ঠানে কণে নূর হায়াতি বলেন, আমি একা নই, সঙ্গে ছিলেন বাবা-মা। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসি। এরপর যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপ পাড়া গ্রামের সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আজ শনিবার বিকেলে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মালয়েশিয়ার মেয়ে নূর হায়াতি আর বাংলাদেশের ছেলে সোহাগ হোসেন- দুই দেশের দুই মানুষ, দুই ভিন্ন সংস্কৃতি, অথচ ভালোবাসার ভাষায় এক হয়ে গেলেন তারা। হাজার মাইল দূরত্ব, ভিন্ন দেশ কিংবা ভিন্ন জীবনযাত্রা- কোনোটিই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সম্পর্কের পথে।

এখন সোহাগের বাড়িতে নতুন অতিথি নূর হায়াতি। প্রবাস জীবনের দীর্ঘ অধ্যায় পেরিয়ে সোহাগের জীবনে শুরু হলো নতুন সংসার। আর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে নূর হায়াতি গড়ে তুললেন ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু করে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে- সোহাগ ও নূর হায়াতির এই গল্প যেন প্রমাণ করে, ভালোবাসা কখনো সীমান্ত মানে না। কখনো কখনো একটি ছোট্ট অনলাইন পরিচয়ই হয়ে উঠতে পারে সারাজীবনের সঙ্গী পাওয়ার গল্প।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার
ব্যাংক খাতে স্বস্তি ফিরতে শুরু করেছে: অর্থ উপদেষ্টা
জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
বিএনপির উন্নয়নের ট্রেন যাত্রা শুরু করেছে: এমপি জিন্নাহ কবির