ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ২৩:৩৫
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে ডা. রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় গিয়ে তিনি রোগী দেখতেন।

শুক্রবার সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এসব প্রচার চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও বলেন, সাঁথিয়া থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। পরে শনিবার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাকাশ গবেষণায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় পাকিস্তান
মিরপুরে বাস, মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন
স্থগিত হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর
এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে প্রাইজমানি ৭৫ লাখ টাকা