শিরোনাম :

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ১৬:৩২
অ- অ+

বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার বেলা সোয়া একটার দিকে তাকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে শ্রমমন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাঁকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও জানান, চিকিৎসকেরা জানিয়েছেন, মন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাকে হাসপাতালে রেখে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী
নতুন সংসার শুরুর আগেই চলে গেলেন তিতাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহাবস্থান, প্রত্যাবাসন ত্বরান্বিত শীষক সে‌মিনা‌র
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল