শিরোনাম :

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের চার জাহাজের নাম বদল, পরিবর্তন ‘জয় বাংলা’রও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ১৬:২৭
অ- অ+

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোস্ট গার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ নাম পরিবর্তন করে ‘বিসিজিএস অদম্য বাংলা’ করা হয়েছে। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

এ ছাড়া ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগের অনুমোদিত নামের পরিবর্তে নতুন নামগুলো অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন সংসার শুরুর আগেই চলে গেলেন তিতাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহাবস্থান, প্রত্যাবাসন ত্বরান্বিত শীষক সে‌মিনা‌র
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল 
আন্তর্জাতিক এমির মঞ্চে ইতিহাস গড়ছেন বিজয় সেতুপতি