শিরোনাম :

ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৬
অ- অ+

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এ লক্ষ্যে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করা হয়েছে। এতে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। ফলে ভিসার আবেদন করতে এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে।

শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নতুন ফরমে প্রয়োজনীয় তথ্য সহজে বোঝা ও পূরণ করা যাবে।

এ ছাড়া সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে। এতে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় অভিন্নতা বজায় থাকবে এবং আবেদনকারীদের ভোগান্তি কমবে বলে আশা করছে হাইকমিশন।

তবে ফরম সহজ করার সঙ্গে ভিসা পাওয়ার যোগ্যতার শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ ভারতীয় ভিসা পাওয়ার বিদ্যমান যোগ্যতার মানদণ্ড আগের মতোই থাকছে।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ইশরাকের
ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী
নতুন সংসার শুরুর আগেই চলে গেলেন তিতাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহাবস্থান, প্রত্যাবাসন ত্বরান্বিত শীষক সে‌মিনা‌র