শিরোনাম :

মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে রগ কাটার অভিযোগ

রুপগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ০০:২০
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর ও তাঁর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আবুল কালাম কিশোরগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তার বাড়ি রূপগঞ্জের মাসাবো এলাকায়। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন তিনি। ছুটিতে বাড়িতে এলেও মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতেন।

সম্প্রতি শাহাদাত ও এমদাদুল নামের স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন আবুল কালাম। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্বজনদের দাবি, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শাহজালালসহ ১০ থেকে ১৫ জন তার ওপর হামলা চালান। তাকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ।

আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।

এ বিষয়েবরূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালালে ইউরোপেও ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান
সব ধর্মের মানুষের অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
২০২৭ সালে আকাশছোঁয়া হবে সোনার দাম? ভাইরাল ভবিষ্যদ্বাণীর নেপথ্যে কী?