উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

উখিয়া (কক্সবাজার) প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ২১:৪০
অ- অ+

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানের আলোচনা সভায় দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের মাধ্যমে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য স্মরণের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সৌহার্দ্য ও সংহতির বার্তা তুলে ধরা হয়।

(ঢাকা টাইমস/৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবপাচারকারীদের বিরুদ্ধে দেশ-বিদেশে অভিযান ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শামা ওবায়েদের
ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ফরিদপুরে বিদেশি মদ ও বিয়ারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার